সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একই আসনে বিএনপি-জামায়াত থেকে লড়বেন ২ হারুন

news-image

রাজবাড়ী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে মো. হারুন-অর-রশীদকে প্রার্থী ঘোষণা করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আসনটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ দলের প্রার্থীর নামও হারুন-অর-রশীদ। অর্থাৎ আসনটিতে হবে দুই হারুনের নির্বাচনি লড়াই।

বিএনপির প্রার্থী হারুন-অর-রশীদ রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাছপাড়া গ্রামের বাসিন্দা। বিগত দিনে রাজবাড়ী জেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন হারুন-অর-রশীদ। ছাত্ররাজনীতি থেকে উঠে এসে তিনি জেলা বিএনপির প্রচার সম্পাদক, যুগ্ম আহ্বায়ক এবং দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

দলের দুঃসময়ে নেতাকর্মীদের সংগঠিত রাখা, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া এবং ইউনিয়ন-উপজেলা পর্যায়ে সাংগঠনিক কমিটি পুনর্গঠনে হারুন-অর-রশীদ সক্রিয় ভূমিকা রাখেন বলে স্থানীয় নেতাদের দাবি। দলীয় মনোনয়ন পাওয়ার পরপরই তিনি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ ও ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ শুরু করেছেন।

রাজবাড়ী-২ আসনে দল তাকে মনোনীত করলেও দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে নেতাকর্মীদের মিষ্টিমুখ, মিছিল ও আনন্দ উল্লাস থেকে বিরত থাকতে বলেছেন।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. হারুন-অর-রশীদ। তিনি রাজবাড়ী জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি এবং দীর্ঘদিন পাংশা উপজেলা আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামের বাসিন্দা।

মো. হারুন-অর-রশীদ ধর্মভিত্তিক ভোট ব্যাংকের ওপর ভরসা করে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরির লক্ষ্যে কাজ করছেন বলে জানিয়েছেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।

রাজবাড়ী-২ আসনে এনসিপি থেকে প্রার্থী হচ্ছেন কবি সাইয়েদ জামিল। এ ছাড়া গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও আসনটিতে প্রার্থী দেবে বলে শোনা যাচ্ছে। ফলে বহুদলীয় প্রতিযোগিতা হলেও মূল লড়াই হবে দুই ‘হারুন’-এর মধ্যে, এমনটাই ভাবছেন ভোটাররা।

গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির সক্রিয় ভোটব্যাংক থাকলেও জামায়াতের নীরব সাংগঠনিক প্রভাবও রয়েছে।

রাজবাড়ী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৪৪৯ জন। এর মধ্যে ২ লাখ ৯২ হাজার ৮৫২ জন পুরুষ ভোটার, ২ লাখ ৭৭ হাজার ৫৯৪ জন নারী ভোটার এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা