,

নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে যা জানালেন ইসি সচিব

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। শুক্রবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

বিভিন্ন গণমাধ্যমে তফসিল ঘোষণার তারিখ নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বিষয়ে ইসি সচিব বলেন, ‘কে দিয়েছে আমি জানি না। তফসিলের ডেট কে দিলো তা-ও আমি জানি না। ভোটের তারিখও আমি জানি না। কেউ যদি দিয়ে থাকে মনের মাধুরী মিশিয়ে দিয়েছে–আমি এটুকুই বলতে পারি।’

তিনি স্পষ্ট করে জানান, ‘তফসিল এবং ভোটের তারিখ এখন পর্যন্ত কনফার্ম কোনো নিউজ নেই। অনেক ধরনের আলোচনা আছে, অনেক ধরনের স্পেকুলেশন আছে। কিন্তু কমিশন লেভেলে এখন পর্যন্ত কোনো কিছু কনফার্ম করা হয়নি।’

আখতার আহমেদ বলেন, ‘দিন-ক্ষণ ও তারিখ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করা হয়নি। কেউ যদি চালাতে (সংবাদ প্রকাশ করে) থাকে, তাহলে মানুষকে বিভ্রান্ত করে। এটা ঠিক না।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে