,

সেই সিংহকে আড়াই ঘণ্টার চেষ্টায় ঢোকানো হলো খাঁচায়

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহটিকে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফের খাঁচায় ঢোকাতে পেরেছে কর্তৃপক্ষ। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করানো হয়। এর আগে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যায়।

জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সিংহটিকে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করা হয়। সিংহটিকে তারা পুরোপুরি অচেতন করতে চাননি, যে কারণে কিছুটা সময় লেগেছে। এরপর সিংহটিকে সতর্কতার সঙ্গে খাঁচায় ঢোকানো হয়।

সিংহটি খাঁচা থেকে বের হওয়ার পর জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে।’ এ ঘটনায় শুক্রবার রাতের মধ্যেই তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়েছিলেন তিনি।

জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে। খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটির নাম ডেইজি। ২০২০ সালে এ চিড়িয়াখানাতেই তার জন্ম হয়েছিল। ২০২৩ সালের শেষদিকে তার সঙ্গীর মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে