বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাফনদী থেকে ৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা। এসময় দুটি নৌকা জব্দ করা হয়। আটকদের মধ্যে দুজন বাংলাদেশি ও চারজন রোহিঙ্গা বলে জানা গেছে।

বুধবার (৩ ডিসেম্বর) ভোরে পৃথকভাবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত টেকনাফের ঝিমংখালি নাফনদী সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

অপরদিকে মিয়ানমারভিত্তিক আরাকান আপডেট নিউজে বরাতে জানা গেছে, আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অননুমোদিতভাবে মাছ ধরার অভিযোগে ৩ ডিসেম্বর পৃথক অভিযানে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স নৌকাসহ আরও ৬ বাংলাদেশি জেলেকে আটক করেছে।

আরও বলা হয়েছে, বিদ্যমান সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

হোয়াইক্যং ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ‘৩ ডিসেম্বর ঝিমংখালি সংলগ্ন নাফনদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৬ জেলেকে আটক করে। তাদের মধ্যে দুজন হোয়াইক্যং উত্তর পাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম ও রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, জেলে আটকের বিষয়টি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের অবগত করেনি। তবে বিষয়টি খোঁজখবর নিচ্ছি।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি