,

ট্রাক্টর উল্টে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত

news-image

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার তিতাস উপজেলায় মোটর চালিত ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহতেরঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর বারোটায় তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের পাশে ইমন মিয়ার বাড়ির সামনে তিতাস নদীতে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। নিহতদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী।

সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত তিন নারী তিতাস নদীতে গোসল করার সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রাক্টর ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে তিতাস নদীতে নারীদের উপর পড়ে যায়। এই সময় ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যায় এবং সামছুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এদিকে একই পরিবারের তিন নারীর মৃত্যুর খবর শুনে আশপাশের কয়েক গ্রামের শত-শত নারী-পুরুষ ঘটনাস্থলে এসে নারীদের মৃত দেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। এই সময় স্থানীয়রা কৃষি কাজে ব্যবহারের ট্রাক্টরে ট্রাকের মতো বডি লাগিয়ে সড়কে বাণিজ্যিক উদ্দেশ্যে চলাচলের কাজে ব্যবহারের বিষয়টিকে বেআইনি উল্লেখ করে প্রশাসনের কাছে এর প্রতিকারের দাবি জানান।

এই বিষয়ে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিনের সঙ্গে কথা হলে তিনি প্রতিবেদককে জানান, আইনানুসারে ট্রাক্টর কৃষি ও বনায়নের কাজে সড়কে যাতায়াত করবে। এই ক্ষেত্রে তা মানা হয়েছে কি না এবং ট্রাক্টরে যে বডি সংযোজন হয়েছে তা আইনসিদ্ধ কি না ও বাণিজ্যিক উদ্দেশ্যে ডিজাইন পরিবর্তন করা হয়েছে কি না তা যাচাই করে উপজেলা প্রশাসন তিতাস থানার সঙ্গে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নিবে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার কাজ চালিয়ে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে, ট্রাক্টরে বডি লাগানো থাকলেও ট্রাক্টরটি খালি ছিল এবং চালক পলাতক রয়েছে। তবে তাকে আটক করার জন্য অভিযান চলছে। তিনি আরও জানান, এই ঘটনায় নিহতদের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে