,

দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে সর্বশেষ গত মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বর্ণের দাম কমেছিল। সে অনুযায়ী আজ কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের স্বর্ণ ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা কমানো হয়েছে। এ হিসাবে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১১ হাজার ৯৫ টাকা বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে দুই লাখ এক হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৭২ হাজার ৭০৯ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা।

যেখানে গত মঙ্গলবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১২ হাজার ১৪৫ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ দুই হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা দরে বেচাকেনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।

গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি