রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যার জন্য আমাকে গুম করে হাসিনা

news-image

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, উখিয়া ও পেকুয়া প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ সংসদ নির্বাচন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে হত্যা করার জন্য গুম করেছিল। আল্লাহর দরবারে আমার হায়াত ছিল বলে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা দোয়া করেছেন। এই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। ফ্যাসিবাদের নিপাত হয়েছে। আওয়ামী বাকশালি ফ্যাসিবাদী গোষ্ঠী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তিনি বলেন, কিছু কিছু দল পিআর পিআর করে পাগল হয়ে গিয়েছিল। এখন তাদের দেখা মিলছে না।

গতকাল বুধবার জেলার পেকুয়া ও চকরিয়া উপজেলায় পৃথক নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি প্রথমে দুপুরে পেকুয়ার বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে টৈটং ধনিয়াকাটায় পথসভায় বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদসহ বিএনপি নেতারা।

পরে সন্ধ্যায় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী স্কুলমাঠে পথসভায় বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ কুতুব উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী সাহেদুল মোস্তফার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক এমপি হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

পেকুয়ায় পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, এই দেশে যত গুম খুন হয়েছে সবগুলোর বিচার করা হবে। তিনি বলেন, গণতন্ত্রের মার্কা ধানের শীষ। আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। তিনি আরও বলেন, এ দেশের শান্তিশৃঙ্খলার উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে দেশের সত্যিকারের উন্নয়ন নিশ্চিত করবে। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন।

চকরিয়ার পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু কিছু দল পিআর পিআর করে পাগল হয়ে গিয়েছিল। নির্বাচন যখন ঘনিয়ে আসছে, এখন তাদের খবর নেই। পিআর পিআর করা সেই দলের মাঠে দেখা মিলছে না। আমি আগেই বলেছিলাম-এসব পিআর পিআর টিকবে না। তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনে মঈনদ্দিন-ফখরুদ্দিন সরকার পার্শ্ববর্তী দেশের স্েগ ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল। সেই পার্শ্ববর্তী দেশের পুতুল সরকার শেখ হাসিনাকে দিয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিস্ট সরকারে পরিণত করেছিল।

 

এ জাতীয় আরও খবর

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার