রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে ২০টি মব সহিংসতায় ১৬ জনকে পিটিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে গত নভেম্বর মাসে মব সহিংসতায় পিটিয়ে ১৬ জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। গেল নভেম্বরে দেশে অন্তত ২০টি গণপিটুনির ঘটনায় পিটিয়ে ১৬ জনকে হত্যার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে দুইজন নিহত হয়েছেন। এ সময়ে কারাগারে তিনজন সাজাপ্রাপ্ত কয়েদি ও ৯ হাজতির মৃত্যু হয়।

গতকাল বুধবার মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

নভেম্বরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও অবনতির দিকে ছিল জানিয়ে এইচআরএসএস’র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সারা দেশে নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছেন। পাশাপাশি মনোনয়নকেন্দ্রিক সম্ভাব্য প্রার্থী এবং বঞ্চিত প্রার্থীদের কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬২ জন আহত হয়েছেন। এ ছাড়া রাজনৈতিক সহিংসতা ও দলীয় অন্তর্কোন্দলে ১২ জন নিহত ও ৮৭৪ জন আহত হয়েছেন। নির্বাচনী সহিংসতা ছাড়াও গত মাসে ৯৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১২ জন নিহত ও ৮৭৪ জন আহত হন। এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৩৩টি ঘটনায় নিহত ১০ জন ও ৪৭৯ জন আহত হন। এ ছাড়া ৯টি বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে ৫২ জন, ছয়টি বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে ৪১ জন, ১৫টি বিএনপি-অন্য দলের মধ্যে সংঘর্ষে ১৫৫ জন আহত হন।

নভেম্বর মাসে সারা দেশে ২৩টি ঘটনায় ৩৬ জন সাংবাদিককে নির্যাতন ও হয়রানি করা হয়েছে জানিয়ে এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়Ñ এসব ঘটনায় ২২ জন আহত, ১১ জন সাংবাদিককে হুমকি ও একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দুটি হয়রানিমূলক মামলায় দুই সাংবাদিককে অভিযুক্ত করে মামলা করা হয়। এ ছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর অধীনে এ মাসে দায়েরকৃত সাতটি মামলায় ৯ জনকে গ্রেপ্তার ও ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন সন্ত্রাসবিরোধী আইনের ধারায় কমপক্ষে ৩৮টি মামলা হয়েছেÑ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব মামলায় ১ হাজার ১৬৬ জনের নাম উল্লেখ করে এবং ২ হাজার ৩০১ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ মাসে রাজনৈতিক মামলায় কমপক্ষে ১ হাজার ৯৯৩ জনকে গ্রেপ্তার করা হয় জানিয়ে প্রতিবেদনে বলা হয়Ñ যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী অন্তত ১ হাজার ৭১৪ জন এবং বিএনপির নেতাকর্মী ৩৬ জন রয়েছে। এ ছাড়া সারা দেশে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৬ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়Ñ যাঁদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।

নভেম্বর মাসে শিশু ও নারী সহিংসতার প্রতিবেদনে এইচআরএসএস জানায়, এ মাসে ১৭৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৪৮ জন (২৫ জন শিশু ও কিশোরী) এবং ১৩ জন নারী ও কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছে। এমনকি দুজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ৩৬ জন নারী ও কন্যাশিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে, এর মধ্যে ১১ জন শিশু। এ ছাড়া, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন তিনজন এবং আহত হয়েছেন পাঁচ নারী। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ২৯ জন, আহত হয়েছেন ৩২ জন এবং আত্মহত্যা করেছেন ২৪ জন নারী। অন্যদিকে, সারা দেশে বিভিন্ন ঘটনায় ১০৩ শিশু নির্যাতনের শিকার হয়েছে, যাদের মধ্যে ২০ জন প্রাণ হারিয়েছে এবং ৮৩ শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে।

এ ছাড়া ২৫টি শ্রমিক নির্যাতনের ঘটনায় চারজন নিহত ও ৭৬ জন আহত হয়েছেন জানিয়ে প্রতিবেদনে আরও বলা হয়Ñ অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্রমিকদের সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেছেন। পাশাপাশি সীমান্তে তিনটি হামলার ঘটনায় এক বাংলাদেশি নিহত হন এবং চারজন আহত হন।

 

এ জাতীয় আরও খবর

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার