,

রায় নিয়ে যা বললেন দুদকের আইনজীবী

news-image

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খান মো. মঈনুল হাসান।

সোমবার বেলা ১১টার দিকে রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম। মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর, তার বোন শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর ১৪ আসামিকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই রায়ের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান দুদকের আইনজীবী মঈনুল হাসান। তিনি বলেন, ‘আমরা দুদকের সঙ্গে আলাপ-আলোচনা করে রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানাব। আমাদের প্রত্যাশা অনুযায়ী রায় হয় নাই। আমরা সর্বোচ্চ শাস্তি, যাবজ্জীবন চেয়েছিলাম।’

টিউলিপসহ অন্য আসামিদের ফিরিয়ে আনার ব্যাপারে মঈনুল হাসান বলেন, ‘আসামিরা যেসব দেশে পলাতক আছেন, সেসব দেশ থেকে তাদের ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে।’

টিউলিপ একদিকে বাংলাদেশি নাগরিক, অন্যদিকে ব্রিটিশ নাগরিক। তাকে ফিরিয়ে আনার জন্য তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অবগত করাবেন। বাংলাদেশি আইনে যে প্রক্রিয়াগুলো আছে,সরকারের মাধ্যমে তারা সেগুলো সম্পন্ন করবেন বলে জানান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের