সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশীয় কনফারেন্সিং প্ল্যাটফর্মে বিটিআরসির গণশুনানি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ষষ্ঠতম বার্ষিক গণশুনানি-২০২৫ অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর রমনায় বিটিআরসি ভবন থেকে দেশীয় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘কনভে’ ব্যবহার করে প্রথমবারের মতো এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণকারী সরাসরি উপস্থিতির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অসংখ্য অংশগ্রহণকারী যুক্ত হয়ে তাঁদের মতামত ও অভিযোগ উপস্থাপন করেন। গণশুনানিতে মোবাইল নেটওয়ার্কের মান, কলড্রপ, ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা, ভ্যালু অ্যাডেড সার্ভিস, অবাঞ্ছিত প্রচারণামূলক এসএমএস, ডেটা প্যাকেজের মূল্য কাঠামো, গ্রাহকসেবার জটিলতা এবং গ্রামীণ-শহুরে নেটওয়ার্ক বৈষম্যসহ নানা বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা অভিযোগ ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান, কমিশনের সদস্য, বিভিন্ন বিভাগের মহাপরিচালক ও পরিচালক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিনিধি, মোবাইল অপারেটর, আইএসপি ও ক্যাবল অপারেটর সংগঠনের কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গণশুনানিতে বিটিআরসির সংশ্লিষ্ট সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রশ্নের উত্তর দেন এবং সব অভিযোগ ভবিষ্যৎ নীতিনির্ধারণে বিবেচনায় নেওয়ার জন্য নথিভুক্ত করেন। প্রযুক্তিগত আয়োজকরা জানান, পুরো সেশনজুড়ে কনভে প্ল্যাটফর্মে অডিও-ভিডিও সংযোগ ছিল স্থিতিশীল। স্পিকার নির্বাচন, অংশগ্রহণকারীদের কিউ-ম্যানেজমেন্ট, মাইক্রোফোন নিয়ন্ত্রণ, সময় ব্যবস্থাপনা ও সেশন রেকর্ডিংসহ সব কার্যক্রম একই প্ল্যাটফর্মের মাধ্যমে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। পুরো অনুষ্ঠানটি রেকর্ড করে রাখা হয়েছে পরবর্তী বিশ্লেষণের জন্য।

সিনেসিস আইটি পিএলসি উদ্ভাবিত ‘কনভে’ একটি দেশীয় সার্বভৌম ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম, যেখানে অডিও-ভিডিও, চ্যাট, লগ ও রেকর্ডিংসহ সব তথ্য দেশের ভেতরের নিরাপদ অবকাঠামোয় সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হয়। প্ল্যাটফর্মটিতে রয়েছে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন, মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন, ভূমিকাভিত্তিক অ্যাকসেস কন্ট্রোলসহ উন্নত নিরাপত্তাব্যবস্থা। বড় আকারের সভায় একসঙ্গে কয়েক হাজার অংশগ্রহণকারী যুক্ত থাকার সক্ষমতাও রয়েছে।

কনভের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশীয় প্রযুক্তি কনভে ব্যবহার করে বড় আকারের সরকারি সভা, জনপরামর্শ ও নীতি-সংলাপ অত্যন্ত স্বচ্ছ ও নিরাপদভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। এর ফলে ডেটা সার্বভৌমত্ব নিশ্চিত হওয়ার পাশাপাশি নাগরিক অংশগ্রহণও আরও বিস্তৃত হয়েছে। বিটিআরসি গণশুনানি ২০২৫-দেশীয় প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ অনলাইন গণশুনানি হওয়ায় ভবিষ্যতে সরকারি দপ্তরগুলোর বড় অনলাইন সভা, শুনানি ও পরামর্শমূলক কার্যক্রমে দেশীয় প্রযুক্তির ব্যবহারে নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছে প্রযুক্তি খাতের এ প্রতিষ্ঠানটি।

 

এ জাতীয় আরও খবর

৩০০ আসনে গণঅধিকার পরিষদ নির্বাচন করবে : নুরুল ইসলাম নুরু

আইজিপিকে অপসারণে আন্দোলনের হুশিয়ারি

নবায়নযোগ্য বিদ্যুতে জোর মহাপরিকল্পনা সংশোধন তাগিদ

পারস্পরিক স্বার্থেই ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে যাবে

খালেদা জিয়ার অবস্থা নিয়ে আশাবাদী মেডিক্যাল বোর্ড

২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

মেসি ম্যাজিকে প্রথমবার এমএলএস কাপের চ্যাম্পিয়ন মায়ামি

ভারতে নাইটক্লাবে আগুন, ২৫ জনের মৃত্যু

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক প্রটোকল মেনেই উত্তোলন হচ্ছে ১১৪ জনের লাশ: সিআইডি প্রধান

তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ স্ত্রীকে হত্যা

একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল