,

কনফারেন্স ট্রফি জিতে প্রথমবার কাপ ফাইনালে মেসির মায়ামি

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামি ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে উঠেছে। শনিবার রাতে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের শিরোপা নিশ্চিত করে দলটি।

অধিনায়ক লিওনেল মেসির হাতে যখন পূর্বাঞ্চলীয় ট্রফি উঠছে, তখনই ক্লাবের সহ-মালিক হোর্হে মাস আবারও শোনান দলের স্লোগান-“আর মাত্র এক ম্যাচ”-শিরোপা জয়ের প্রত্যয় নিয়ে। আগামী শনিবার ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি।

নিয়মিত মৌসুমে বেশি পয়েন্ট সংগ্রহ করায় ফাইনাল আয়োজনের সুযোগ পেয়েছে ইন্টার মায়ামি। পূর্বাঞ্চলে ৬৫ পয়েন্ট নিয়ে তারা শেষ করে তৃতীয় স্থানে। অন্যদিকে ৬৩ পয়েন্ট পাওয়া ভ্যাঙ্কুভার শনিবার সান দিয়েগো এফসিকে ৩-১ হারিয়ে পশ্চিমাঞ্চলীয় শিরোপা জিতেছে।

কনফারেন্স ফাইনালে ইন্টার মায়ামির আক্রমণের মূল নায়ক ছিলেন তাদেও আলেন্দে। ম্যাচের প্রথম ২৩ মিনিটে তিন গোলের দুইটিই করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

হাফটাইমের ঠিক আগে জাস্টিন হাকের গোলে একবার ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নিউইয়র্ক, তবে মায়ামির রক্ষণভাগ ও গোলরক্ষক রোক্কো রিওস নোভো প্রতিপক্ষকে আর সুযোগ দেয়নি।

দ্বিতীয়ার্ধে অগাস্টে দলে যোগ দেওয়া মাতেও সিলভেটি মেসির অ্যাসিস্ট থেকে ব্যবধান বাড়ান ৩-১-এ। বদলি নেমে ১০ মিনিটের মাথায় স্কোরশিটে নাম লেখান তেলাস্কো সেগোভিয়াও।

সেলতা ভিগো থেকে ধারে আসা ২৬ বছর বয়সী আলেন্দেই ম্যাচসেরা নির্বাচিত হন। প্লে-অফে আট গোলের মধ্যে তিনটি ছিল মাল্টিগোল পারফরম্যান্স, যা দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখে।

এর আগে প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসিকে এবং সেমিফাইনালে এফসি সিনসিনাটিকে হারায় মায়ামি। এর আগে ২০২৪, ২০২২ ও ২০২০ মৌসুমে প্রথম রাউন্ড পেরোতে ব্যর্থ হয়েছিল দলটি।

ফোর্ট লডারডেলের ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন টেনিস তারকা কার্লোস আলকারাজ ও যুক্তরাষ্ট্র নারী জাতীয় দলের কয়েকজন সদস্য।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের