রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র মনোনয়ন বঞ্চিত সাত নেতা এক মঞ্চে দোয়া চাইলেন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফিসায়েদ আজমত উল্লাহ ( রঃ) সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে ২৯ নভেম্বর শনিবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল করিম । বিএনপি’র মনোনয়ন বঞ্চিত সাতজন নেতা এক মঞ্চে উপস্থিত থেকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের দোয়া প্রত্যাশা করেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসীম, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূইয়া শিশির, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষকদলের সহসাধারণ সম্পাদক একেএম মামুন অর রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি আনিসুর রহমান মঞ্জু,সদস্য আবু সাঈদ, সদস্য হযরত আলী, উপদেষ্টা ফারুক মিয়া, পৌর যুবদলের আহবায়ক আলী আজ্জম, ,নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল আলম রুবেল,পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন, নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, কাউন্সিলর আবু তাহের, শফিক মোল্লা,রুবেল আকরাম, মোবারক হোসেন, শাহিন প্রমূখ।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের