,

৯ বামপন্থী দল নিয়ে নতুন জোটের ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : দেশের নয়টি গণতান্ত্রিক, প্রগতিশীল ও বামপন্থী রাজনৈতিক দল একযোগে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ নামে নতুন বৃহত্তর জোট গঠনের ঘোষণা দিয়েছে। এই জোট আগামীতে যুগপৎ আন্দোলনের পাশাপাশি পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনেও সম্মিলিতভাবে অংশ নেবে বলে জানিয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘বামপন্থীদের জাতীয় কনভেনশন’-এ এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ।

জোটে যারা থাকছেন- এখন পর্যন্ত মোট ৯টি দল নতুন জোটে যুক্ত হওয়ার সম্মতি দিয়েছে। এর মধ্যে বাম গণতান্ত্রিক জোটের ছয় শরিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও বাসদ (মার্কসবাদী) রয়েছে। শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ এবং প্রয়াত বামপন্থি নেতা পংকজ ভট্টাচার্য প্রতিষ্ঠিত ঐক্য ন্যাপ নতুন জোটে যুক্ত হচ্ছে।

এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার শরিক চারটি দলের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) নতুন জোটে যুক্ত হতে সম্মতি দিয়েছে। এই জোটের অন্য শরিক দল গণমুক্তি ইউনিয়ন আজকের জাতীয় কনভেনশনে যোগ দেবে। অন্য দুই শরিক বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন ও নয়া গণতান্ত্রিক গণমোর্চারও পরে এ জোটে যুক্ত হওয়ার কথা রয়েছে।

কনভেনশনে খসড়া ঘোষণাপত্র পাঠ করেন সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফী রতন। ঘোষণাপত্রে বলা হয়, দেশের জনগণ এখন উপলব্ধি করছে যে, সুখ-শান্তি ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রগতিশীল গণতান্ত্রিক ধারার সরকার প্রতিষ্ঠা অপরিহার্য। এ লক্ষ্যে সব দেশপ্রেমিক, গণতান্ত্রিক, প্রগতিশীল-বাম শক্তি এবং নারী, শ্রমিক, আদিবাসী, সাংস্কৃতিক ও অধিকার আন্দোলনের সংগঠনগুলোকে নিয়ে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি’ গড়ে তোলা হচ্ছে।

আগামী পক্ষকালব্যাপী সারা দেশে জনগণের সঙ্গে আলোচনা ও মতামত নিয়ে খসড়া ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে। জেলা পর্যায়ে কনভেনশন ও মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় পরিচালনা কমিটি গঠিত হবে, যেখানে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে প্রগতিশীল ব্যক্তিরাও থাকবেন। কমিটি ‘যৌথ নেতৃত্ব’ নীতিতে পরিচালিত হবে।

তুন এই জোটে দেশের অন্যান্য গণতন্ত্রকামী ও প্রগতিশীল দল-সংগঠন এবং ব্যক্তিদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কনভেনশনে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ-এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য দেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম।

এ ছাড়া কনভেনশনে সংহতি বক্তব্য দেন প্রগতিশীল বাম রাজনৈতিক দল, বিভিন্ন জাতিসত্তা, নারী, শ্রম-কর্ম-পেশার সংগঠনসমূহ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নেতারা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে