রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

news-image

দিনাজপুর প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলছে একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা। ১৯৭১ সালের গণহত্যায় দলটি সহযোগী ছিল। আজকের বাংলাদেশে সেই ধরনের গণহত্যা ঘটানোর কোনো সুযোগ নেই।’

বুধবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসবিচ বলেন, ‘আমরা আমাদের নেতার পক্ষে, সত্য ও ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে। আমরা অন্যায় ও অবিচারকে দমনের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করি। এই নির্বাচনের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করতে চাই—বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলেই আমরা একসঙ্গে শান্তিতে বসবাস করব।’

তিনি বলেন, ‘একটা মহল ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। জামায়াতের টিকিট না কাটলে বলে জান্নাতে যাওয়া যাবে না! আমরা মুসলমানরা এই কথা বিশ্বাস করতে পারি না। আমরা জানি বেহেশতের টিকিটি একমাত্র কর্মের মাধ্যমে হবে।’

পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের