,

প্রতি ১০ মিনিটে আপনজনের হাতে খুন হন ১ নারী

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী অথবা মেয়ে খুন হন, সেটিও আবার পরিবার বা আপনজনের হাতেই। গতকাল ২৫ নভেম্বর ‘নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূল আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে জাতিসংঘের এক প্রতিবেদনে এমন উদ্বেগজাগানিয়া তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের নারী ও শিশু কল্যাণ বিষয়ক সংস্থা ইউএন ওমেন এবং ইউএনওডিসি যৌথভাবে ‘২০২৩ সালে নারী হত্যা : ঘনিষ্ট সঙ্গী/ পরিবারের সদস্যদের বৈশ্বিক পরিস্থিতি’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা পরিস্থিতি এখনও ভয়াবহ।

প্রতিবেদনে আরও বলা হয়েছেÑ ২০২৩ সালে বিশ্বে ৮৫ হাজার নারী ও মেয়েকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ৬০ শতাংশ অর্থাৎ ৫১ হাজার হয়েছে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের দ্বারা। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদিন ১৪০ জন নারী বা মেয়ে তাঁদের সঙ্গী অথবা আপনজনের হাতে মারা যানÑ যার অর্থ, প্রতি ১০ মিনিটে এক নারী বা মেয়েকে হত্যা করা হয়।

২০২৩ সালে পরিবার সম্পর্কিত নারী হত্যায় শীর্ষে রয়েছে আফ্রিকা। এর পরই রয়েছে আমেরিকা এবং তারপর রয়েছে ওশেনিয়া অঞ্চল। ইউরোপ এবং আমেরিকায় ঘরে বেশির ভাগ নারী (যথাক্রমে ৬৪ শতাংশ এবং ৫৮ শতাংশ) নিহত হন ঘনিষ্ট সঙ্গীর হাতে।

জাতিসংঘের নারীবিষয়ক সংস্থার প্রধান সিমা বাহুস বলেন, নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা অনিবার্য নয়, এটি প্রতিরোধযোগ্য। এ জন্য আমাদের প্রয়োজন শক্তিশালী আইন প্রণয়ন, উন্নত তথ্য সংগ্রহ ব্যবস্থাপনা, সরকারের জবাবিদিহতা, শূন্য-সহনশীলতা সংস্থা এবং নারী অধিকারবিষয়ক প্রতিষ্ঠান।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে