,

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস

news-image

পঞ্চগড় প্রতিনিধি : সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার কেন্দ্র এই তাপমাত্রা রেকর্ড করে। এর আগে এই জেলায় মঙ্গলবার (২৫ নভেম্বর) ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তবে ডিসেম্বরের শুরুতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায়।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উত্তরাঞ্চলের এই জেলাটিতে প্রতিদিনই কমছে তাপমাত্রা। এতে করে জেঁকে বসছে শীত। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা।

অপরদিকে তাপমাত্রা কমায় শীতের তীব্রতা দিন দিন বেড়ে যাচ্ছে। গরম কাপড়ের দোকানে বিক্রি বেড়েছে। ক্রেতারা সামর্থ অনুযায়ী, শীতের কাপড় কিনছেন। শীতের পিঠাপুলি তৈরির ধুমও পড়েছে। সড়কের পাশের দোকানগুলোতে ভিড় করে পিঠার স্বাদ উপভোগ করছেন সাধারণ মানুষ।

তবে ঠাণ্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে আগের চেয়ে বেশি।

 

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বুধবার পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন থেকে তাপমাত্রা ক্রমশই কমছে। গত সাত দিন ধরে টানা পঞ্চগড়ে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তবে নভেম্বর মাস শেষে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, রাতে ঘন কুয়াশা পড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমে যাচ্ছে। দিনে রোদের কারণে কিছুটা উষ্ণতা বাড়ছে। তবে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে বেশ।

এখন থেকে পঞ্চগড়ে দিনের তাপমাত্রা দিন দিন কমতে থাকবে জানিয়ে জিতেন্দ্র নাথ রায় বলেন, চলতি নভেম্বর মাসের শেষ সময় থেকে ডিসেম্বরের শুরুর দিকে এই এলাকায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া ডিসেম্বর মাসে কয়েকটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে