,

বিপিএলে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে ঘিরে নাটকীয়তার যেন শেষ নেই। তিনবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম। ঐতিহ্যবাহী প্লেয়ার্স ড্রাফট বাদ দেওয়া হয়েছে এই মৌসুমে। আর ঠিক এই সময়েই যোগ হলো নতুন উত্তাপ-বিপিএলে যুক্ত হলো নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।

সোমবার রাতেই গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে দেশ ট্রাভেলস মালিকানায় নোয়াখালী এক্সপ্রেসকে বিপিএলের নতুন দল হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। দলটির এক কর্মকর্তা জানান, ‘রাতেই আমরা মেইল পেয়েছি অনুমোদনের ব্যাপারে। আজই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’

এই নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ হওয়ায় বিপিএলের দলসংখ্যা পাঁচ থেকে বেড়ে দাঁড়াল ছয়ে।

পরিকল্পনামাফিক সবকিছু এগোলে বিপিএলের নতুন মৌসুম শুরু হবে ২৬ ডিসেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২৪ জানুয়ারি। আসরকে সামনে রেখে পরিবর্তন এসেছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির মালিকানাতেও।

বিপিএলের ছয় দলের নাম চূড়ান্ত

রংপুর রাইডার্স

ঢাকা ক্যাপিটালস

সিলেট টাইটান্স

রাজশাহী ওয়ারিয়র্স

চিটাগং রয়েলস

নোয়াখালী এক্সপ্রেস

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের