,

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ঐশী

news-image

বিনোদন ডেস্ক : নেটদুনিয়ায় গতকাল সোমবার থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, এক নারী বিশৃঙ্খলার মধ্যে মই বেয়ে দেয়াল টপকে দ্রুত বেরিয়ে আসছেন। অসংখ্য ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে- এটাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশীর পালানোর দৃশ্য! তবে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ঐশী।

ঐশী বলেন, ‘বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। কিছুটা হাস্যকরও লাগছে। চুল ও পোশাক দেখলেই বুঝতে পারবেন- ভিডিওতে থাকা নারী আমি নই। এটা যাচাই করা খুব কঠিন নয়। তবুও সবাই কেন কনফিউজড হচ্ছে বুঝতে পারছি না।’

এর আগে, গেল শনিবার গাজীপুরের শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় গান পরিবেশন করেন ঐশী। রাত ১০টার দিকে মেলায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। পরদিন ঐশী জানান, তিনি তখন সেখানে ছিলেন না।

ঐশীর ভাষ্য, ‘সেদিন আমাদের শো সুন্দরভাবে শেষ হয়েছে। শো শেষে গাড়িতে করে নিরাপদে বাসায় ফিরে আসি। আমরা মেলায় থাকাকালে কোনো বিশৃঙ্খলা দেখিনি। বাসায় ফেরার পর শুনেছি- আমরা বের হওয়ার পর মেলায় ঝামেলা হয়েছে।’

তবু সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, ঐশী নাকি বিশৃঙ্খলার মধ্যে আটকা পড়েছিলেন এবং পরে দেয়াল টপকে বের হন। অন্যদিকে ঐশী দৃঢ়ভাবে বলছেন, ‘এগুলো পুরোই গুজব।’

বিষয়টি নিয়ে বিভ্রান্তি এড়াতে গতকাল বিকেলে ফেসবুকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেন এই গায়িকা। ফেসবুকে ঐশী লিখেছেন, ‘গাজীপুরের শিমুলতলী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো সম্পৃক্ততা নেই। আমরা অনুষ্ঠানস্থল নিরাপদে ত্যাগ করার পরেই ঘটনাটি ঘটে।’

এছাড়া সংবাদমাধ্যম ও জনসাধারণের উদ্দেশে তিনি আরও লিখেন, ‘বিভিন্ন প্ল্যাটফর্মে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য। জনসাধারণকে বিভ্রান্ত না করার স্বার্থে যাচাই করা তথ্য প্রচারের অনুরোধ জানাই।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে