সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়াই আমাদের এজেন্ডা: সিইসি

news-image

অনলাইন ডেস্ক : অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন সামনের দিকে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘আমাদের এজেন্ডা একটাই, একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া।’

মঙ্গলবার (২৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্য নিয়ে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এদিন সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়।

সংলাপের উদ্বোধনী বক্তব্যে জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সিইসি। তিনি বলেন, ‘জাতিকে সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে চাই। অতীতে অনেক ভুলভ্রান্তি হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে যেতে চাই। একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব।’

এ সময় ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে বলে জানান নাসির উদ্দিন। তিনি বলেন, ‘নির্বাচন যেন পর্যবেক্ষক সংস্থার চোখ দিয়ে দেখা যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোট নিয়ে কোনো জটিলতা হলে জানাবেন। সেই সঙ্গে মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র আমাদের কাছে তুলে ধরবেন।’

বক্তব্যে নির্বাচন পর্যবেক্ষণে নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন সিইসি। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পর্যবেক্ষক সংস্থায় অন্তর্ভুক্ত করা যাবে না। এ সময় সব অংশীজনকে নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নাসির উদ্দিন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা