,

হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় ১ ডিসেম্বর

news-image

আদালত প্রতিবেদক : ‎সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির আরেকটি মামলায় রায় ঘোষণার দিন আগামি ১ ডিসেম্বর ঠিক করেছেন আদালত।

‎মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ মামলার যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ঠিককরেন।

‎‎এদিন দুদকের পক্ষে প্রসিকিউটর তরিকুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপনে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন।

‎‎এর আগে গত ২৩ নভেম্বর শেখ হাসিনা, তার ছেলে জয় এবং মেয়ে পুতুলের প্লট দুর্নীতি ৩ মামলায় ২৭ নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আরেকটি আদালত।

‎‎১ ডিসেম্বর রায়ের দিন ঠিক হওয়া মামলার প্রধান আসামি শেখ রেহানা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

‎‎মামলায় অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

‎‎আসামিদের মধ্যে আসামি খুরশীদ আলম কারাগারে আটক রয়েছেন। অপর আসামিরা পলাতক রয়েছেন।

‎‎মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

‎গত ৩১ জুলাই একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে আদালত ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের