,

মেট্রোর লাইনে ড্রোন, ৯ মিনিট ট্রেন চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিনিধি : মেট্রোরেলের লাইনের ওপর একটি ‘ড্রোন’ পড়ে থাকার কারণে গতকাল শনিবার রাতে ট্রেন চলাচল কিছু সময় বন্ধ ছিল। রাত ৮টা ৪৭ থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত ৯ মিনিট মেট্রো ট্রেন বন্ধ রাখার কথা বলেছে কর্তৃপক্ষ।

উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝের একটি অংশে ড্রোনটি পড়ছিল বলে জানান মেট্রোরেলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী। তিনি বলেন, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে ড্রোন পড়ায় রেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। আট মিনিট বন্ধ রাখার পর ড্রোন অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তবে ড্রোনটি কার কিংবা কোথা থেকে ওড়ানো হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি।

সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে