,

নারায়ণগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় দগ্ধ ৬ শ্রমিক

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট কারখানায় বয়লার রুমে দগ্ধ কয়লা ছিটকে অন্তত ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি বলেন, ‘কারখানা থেকে শুরুতে আমাদের কিছু জানানো হয়নি। পরে খোঁজ পেয়ে যোগাযোগ করা হলে কারখানা কর্তৃপক্ষ জানায়, বয়লার রুমে চুল্লিতে কয়লা দেওয়ার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ৬ জন দগ্ধ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কয়লা গায়ে ছিটকে পড়লেও আগুন ধরেনি। ফলে তারা আমাদেরকে জানাননি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।’

আহতদের রাজধানীর বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে বলে রাত ৯টার দিকে জানান এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, ‘৬ জনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আহত নাহিদ ইসলাম (২২) ৪০ শতাংশ, তাজুল ইসলাম (৩৫) ১২ শতাংশ, তোরাব আলী (৫৫) ১৬ শতাংশ, আতিকুর রহমান (৪৪) ২৭ শতাংশ, কামরুল হাসান (৪৫) ২৬ শতাংশ এবং ফেরদৌস (৩৫) ১০ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইন্সটিটিউটে ভর্তি হয়েছেন।’

কারখানাটির সিনিয়র এক্সিকিউটিভ (এডমিন) আব্দুর রহিম মুঠোফোনে বলেন, ‘সন্ধ্যা সোয়া ৬টার দিকে উত্তপ্ত কয়লা ছিটকে গায়ে পড়লে সামনে থাকা ৬ জন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের কারখানার তত্ত্বাবধানে হাসপাতালে আনা হয়।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে