,

দারুণ কীর্তি গড়ে স্টার্কের ৭ উইকেট, ইংল্যান্ড ১৭২ রানে অলআউট

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহাসিক অ্যাশেজ টেস্ট সিরিজ শুরু। পার্থ স্টেডিয়ামের ইতিহাসে এক দিনে রেকর্ড ৪৩ হাজার ৫৯১ দর্শকের সামনে অজি বোলারদের দাপট চলছে। মিচেল স্টার্ক অ্যাশেজে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।

প্রথম ওভারেই জ্যাক ক্রলিকে ফেরান স্টার্ক। তাতে ২৪ বার প্রথম ওভারে উইকেট নেওয়ার কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ান পেসার।

এরপর বেন ডাকেটকে ফেরান স্টার্ক। তারপর জো রুট তার শিকার হন। ৭ বলে ডাক মারেন তিনি। আর ইংল্যান্ডের এই ব্যাটারের উইকেটক নিয়ে অ্যাশেজে শততম উইকেট নেওয়ার মাইলফলকে পৌঁছান স্টার্ক। এই কীর্তি তিনি গড়লেন ১৩তম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে।

এই তালিকায় আছেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, ডেনিস লিলির মতো লিজেন্ডরা।

৪৩ ইনিংসে ২৬.৭৯ গড় ও ৪৫ স্ট্রাইক রেটে ১০০ উইকেট নিলেন স্টার্ক। অ্যাশেজের ইতিহাসে অস্ট্রেলিয়ার সফল ফাস্ট বোলার ম্যাকগ্রা। ১৫৭ উইকেট তার। আর ১৯৫ উইকেট নিয়ে শীর্ষ বোলার শেন ওয়ার্ন।

লাঞ্চের আগে স্টার্ক ফেরান বেন স্টোকসকেও (৬)। দ্বিতীয় সেশনে গাস অ্যাটকিনসনকে নিজের পঞ্চম শিকার বানান তিনি। ৩৩তম ওভারে টানা দুই বলে জেমি স্মিথ ও মার্ক উডকে ফেরান স্টার্ক। ৩২.৫ ওভারে ১৭২ রানে অলআউট ইংল্যান্ড।

১২.৫ ওভারে ৫৮ রান দিয়ে সাত উইকেট নেন স্টার্ক।

স্টার্কের কীর্তি

টেস্টে স্টার্কের ব্যক্তিগত সেরা ইনিংস।

পার্থ স্টেডিয়ামে ব্যক্তিগত সেরা বোলিং ফিগার।

একবিংশ শতাব্দিতে ঘরের মাঠে অ্যাশেজ টেস্টে দ্বিতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে সাত উইকেট নিলেন।

১৯৯০-৯১ এ ওয়াকায় ক্রেইগ ম্যাকডারমটের আট উইকেটের পর অস্ট্রেলিয়ায় প্রথম বোলার হিসেবে অ্যাশেজের প্রথম দিনে সাত উইকেট নিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে