,

চাকরি হারালেন ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট

news-image

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে (সহকারী কমিশনার) চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। এ তিন সরকারি কর্মকর্তা হলেন- কাজী আরিফুর রহমান, অনুপ কুমার বিশ্বাস ও নবমিতা সরকার।

বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোনোধরনে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদের অব্যাহতি দেওয়া হয়। চাকরিচ্যুত কাজী আরিফুর রহমান ফরিদপুরে, অনুপ কুমার বিশ্বাস বগুড়ায় ও নবমিতা সরকার পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত অবস্থায় বুনিয়াদি প্রশিক্ষণে ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবার। অর্থাৎ প্রশিক্ষণ থেকে বিদায়ের দিনেই তাদের চাকরি থেকেও বিদায় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের এ শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সরকারি চাকরিকালীন সময়ে তাদের কাছে কোনো প্রকার আর্থিক পাওনা থাকলে ‘দ্যা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী তা আদায়যোগ্য হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) বলা হয়েছে, ‘শিক্ষানবীশ মেয়াদ চলাকালে কোনো শিক্ষানবীশের সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হলে কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ ছাড়াই সরকার সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করতে পারবে।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে