,

শীতে ফুসফুসের প্রদাহ কমাতে আদা-চা

news-image

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রা ও দূষণের কারণে অল্প বয়সেই ফুসফুসের সমস্যা বাড়ছে। শ্বাসকষ্ট, অ্যাজমা, সিওপিডির মতো রোগের পাশাপাশি ফুসফুসের ক্যানসারের ঝুঁকিও বাড়ছে। ধূমপান, বায়ু দূষণ এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের সম্মিলিত প্রভাবে প্রতিদিন ফুসফুসের ওপর চাপ বাড়ছে। তবে প্রতিদিনের খাবারে কিছু সাধারণ উপাদান রাখলে ফুসফুসকে পরিষ্কার ও সক্রিয় রাখা যায়।

সর্দি-কাশি, জ্বর বা মাথা ব্যথা কমাতে অনেকেই আদা চা পান করেন, কিন্তু আদা যে ফুসফুসের কার্যক্ষমতা ভালো রাখতেও সাহায্য করে, তা কি জানেন? আদার মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ও জীবাণুর সাথে লড়াই করার ক্ষমতা, আর চায়ের মধ্যে রয়েছে বিভিন্ন অ্যান্টি-অক্সিডেন্ট। আদার এই গুণাগুণ ফুসফুসের জন্য বিশেষভাবে উপকারী। আদার মধ্যে থাকা জিঞ্জেরল এবং শোগোল নামক উপাদানগুলো ফুসফুসের প্রদাহ (Inflammation) সাময়িকভাবে কমাতে সাহায্য করে।

আদা কীভাবে ফুসফুসের সংক্রমণ ঠেকাতে কার্যকর এবং আদা চা বানানোর পদ্ধতি নিচে সহজ ভাষায় আলোচনা করা হলো:

আদা ফুসফুসের জন্য অনেকটা ‘সাফাইকর্মী’-র মতো কাজ করে।

১. বায়ু চলাচল সহজ করে : টাটকা আদা কুচিয়ে জলে ফুটিয়ে খেলে যে হালকা ঝাঁঝালো ভাব লাগে, তা গলায় আরাম দেয়। আদার মধ্যে থাকা প্রদাহনাশক (Anti-inflammatory) উপাদান ফুসফুসের বায়ু চলাচল পথকে প্রসারিত করতে সাহায্য করে।

২. শ্বাসকষ্টে আরাম : কাশি হলে বা দূষিত বাতাস শরীরে গেলে শ্বাসের কষ্ট হয়। আদা চা পান করলে এই পরিস্থিতিতে আরাম পাওয়া যায়, কারণ আদা ফুসফুসের বাতাস চলাচলের পথগুলোকে পরিষ্কার করে দিতে পারে।

৩. শ্বাসকষ্ট কমায় : হাঁপানি (Asthma), সিওপিডি (COPD) বা ফুসফুসের অন্যান্য সংক্রমণজনিত প্রদাহের কারণে শ্বাস নিতে কষ্ট হয়। গরম আদা চা (চাপাতা ছাড়াও) পান করলে ফুসফুসের পেশিগুলো শিথিল হয় এবং বাতাস চলাচল সহজ হয়ে যায়। এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসা জরুরি হলেও, আদা বা প্রাকৃতিক উপাদানও শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

কীভাবে বানাবেন আদা চা?

১. একটি পাত্রে দু’কাপ জল নিন। ২. তাতে এক ইঞ্চি পরিমাণ আদা থেঁতো করে দিন। ৩. জলটি ভালো করে ফুটিয়ে নিন। ৪. আপনি চাইলে এই সময় সামান্য চা-পাতাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ৫. জল ছেঁকে নিন এবং চায়ের মতো পান করুন। ৬. মিষ্টি স্বাদ চাইলে এতে মধু মিশিয়ে নিতে পারেন।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে