,

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

news-image

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. মুরাদ হোসেন (৬৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা ছিলেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা যায়, মুরাদ হোসেনের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা ছিল। তার হাজতি নম্বর ১৬৪৪/২৫।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী বকুল জানান, বিকেল সোয়া ৩টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে