,

বরিশালে মিষ্টি বিতরণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

news-image

বরিশাল প্রতিনিধি : শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে বরিশালে মিষ্টি বিতরণের সময় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে রবিউল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর মিশুক স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত রবিউল জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও আগরপুর গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী মিজানুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় উল্লাসিত হয়ে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ ফকিরের নেতৃত্বে তার সমর্থকরা সোমবার সন্ধ্যার পরে আগরপুর বাজারে মিষ্টি বিতরণ করছিলেন। এসময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শান্ত ইসলাম ও তার সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের কাউকে দাওয়াত না দেওয়ার বিষয়ে জানতে চায়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে পলাশ গ্রুপের সমর্থক ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। এছাড়া সংঘর্ষে উভয়গ্রুপের পাঁচজন আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রবিউলকে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ সরকার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে