,

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে গণ সিজদাহ্

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে গণ সিজদাহ্ দিয়েছে ‘মঞ্চ ২৪’।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর হাই কোর্টের মাজার গেটের পাশে এই গণ সিজদাহ্ দেওয়া হয়। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, ‘আল্লাহ আরশের মালিক, রহমতের ছোঁয়ায় আমাদের বাংলাদেশকে তুমি রক্ষা করো। এখানে দাঁড়িয়ে আছে যারা, আল্লাহ—যারা ঘুম ছিল, যাদের জীবন থেকে যৌবনের সুন্দর সময়টুকু কেটে গেছে। শেখ হাসিনা আমাদের এই জীবন থেকে যে সময়টুকু নিয়েছে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে জনতার সামনে জাহান্নামের আজাব দিয়ে দিও, আল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ, যাদেরকে এই মাটিতে আলেমদের নির্যাতন করা হয়েছে, পশুর মতো তাদের জবাই করা হয়েছে। আল্লাহ তুমি দেখেছো। দিন শেষে তুমি আমাদের বিজয় দিয়েছো। এখনো যারা অপরাধী আছে, আল্লাহ—এদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। আল্লাহ, এই মাটিতে জুলাইয়ের বিচার যেন নিশ্চিত করতে পারি, সেই তৌফিক দান করো। এই মাটিতে যেন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হয়। পৃথিবীর কেউ যেন আমাদের এই রাষ্ট্রের এক ফোটা দখল নিতে না পারে।’

এ ছাড়া, একই সঙ্গে অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রাজস্বাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে