,

খুলনায় নাতি-নাতনির সঙ্গে নারীর মরদেহ উদ্ধার

news-image

খুলনা প্রতিনিধি : খুলনায় নাতি-নাতনিসহ নানিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাতে নগরীর লবণচরা এলাকার একটি বাড়ির মুরগির খামার থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, লবণচরা এলাকার মুক্তা কমিশনারের কালভার্টের পাশের দরবেশ গলির আব্দুল হান্নানের স্ত্রী মহিদুন্নেসা (৫৫), মহিদুন্নেসার নাতি মুস্তাকিম (৮) ও নাতনি ফাতিহা (৬)।

কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, প্রাথমিকভাবে তার কারণ জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে নগরীর লবণচরা থানার মুক্তা কমিশনার কালভার্টের পাশে দরবেশ গলি সংলগ্ন একটি বাড়ির মুরগির খামারে মহিদুন্নেছার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তার পাশে মুস্তাকিম ও ফাতিহার মরদেহ ছিল। তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে।

তাৎক্ষণিকভাবে মহিদুন্নেছার স্বামীর নাম জানা গেলেও নিহত শিশুদের বাবা ও মায়ের নাম জানা যায়নি। তবে শিশু দুজনের মা বাগেরহাট সাব-রেজিস্ট্রি অফিসের পেশকার পদে এবং বাবা খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মচারী পদে চাকরি করছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, ‘তিনটি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনই বলা সম্ভব হচ্ছে না। খবর পাওয়ার পর জানাব। আমরা হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করার চেষ্টা করছি।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর