সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আবদুল বাসির (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আবদুল বাসির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি হেঁটে বাংলামোটরে অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন। তার পায়ে ও হাতে জখম হয়েছে।

জানতে চাইলে আবদুল বাসির বলেন, প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। তার ধারণা, ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিল ১৩ নভেম্বর। সেদিনটিতে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গত ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়।

আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এদিকে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে আবার কর্মসূচির কথা বলছে আওয়ামী লীগ। এর মধ্যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

 

এ জাতীয় আরও খবর

৩০০ আসনে গণঅধিকার পরিষদ নির্বাচন করবে : নুরুল ইসলাম নুরু

আইজিপিকে অপসারণে আন্দোলনের হুশিয়ারি

নবায়নযোগ্য বিদ্যুতে জোর মহাপরিকল্পনা সংশোধন তাগিদ

পারস্পরিক স্বার্থেই ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে যাবে

খালেদা জিয়ার অবস্থা নিয়ে আশাবাদী মেডিক্যাল বোর্ড

২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

মেসি ম্যাজিকে প্রথমবার এমএলএস কাপের চ্যাম্পিয়ন মায়ামি

ভারতে নাইটক্লাবে আগুন, ২৫ জনের মৃত্যু

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক প্রটোকল মেনেই উত্তোলন হচ্ছে ১১৪ জনের লাশ: সিআইডি প্রধান

তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ স্ত্রীকে হত্যা

একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল