বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারকের ছেলেকে হত্যা: আসামির বক্তব্য প্রচার করায় ৪ পুলিশ বরখাস্ত

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের হেফাজতে থাকা আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় শনিবার (১৫ নভেম্বর) বিকালে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বরখাস্তকৃতরা পুলিশ সদস্যরা নগরীর রাজপাড়া থানায় কর্মরত ছিলেন। ইতিমধ্যে তাদের থানা থেকে প্রত্যাহার করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন কমিশনার। তারা হলেন- উপপরিদর্শক (এসআই) আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার।

মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার কারণে ওই চার জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে। সেটা দ্বিগুণও হয়ে যেতে পারে। কার কার দায়িত্বে অবহেলা ছিল, সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরই বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।’

গ্রেফতার লিমন মিয়া (৩৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের এইচএম সোলায়মান শহিদের ছেলে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় বিচারকের বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫) কুপিয়ে হত্যা করে লিমন। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) কুপিয়ে জখম করা হয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধস্তাধস্তির সময় আহত হওয়ায় লিমনকে একই হাসপাতালে পুলিশের হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে লিমন মিয়া পুলিশের হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন গণমাধ্যমে ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দেয়; যা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র ৩৯ বিএলডি ৪৭০সহ বিভিন্ন মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।

এ ঘটনায় শনিবার রাজশাহীর আদালতে একটি বিবিধ মামলা হয়েছে। সেটি আমলে নিয়ে লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত। সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত এ নির্দেশ দিয়েছেন। আগামী বুধবারের মধ্যে মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে হাজির হতে বলা হয়। নির্দেশনায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভিকটিমকে দোষারোপ করে গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। একই দিন দুপুরে লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা