,

‘স্বার্থপর’ ছবির পর খুনির সন্ধানে কোয়েল

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সম্প্রতি মুক্তি পাওয়া তার ছবি ‘স্বার্থপর’-এর বিপুল সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন এক ছবির ঘোষণা দিয়েছেন যা নিয়ে দর্শকরা বেশ আলোচনা করছেন। দীর্ঘ বিরতির পর ‘স্বার্থপর’ ছবিতে কোয়েলকে একেবারেই নতুন রূপে দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।

পর্দায় তার অনবদ্য উপস্থিতিই ছবিটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। আর সে কারণেই, অভিনেত্রীকে আরও বেশি করে বড় পর্দায় দেখার জন্য দর্শকরা বারবার অনুরোধ করছিলেন। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে কোয়েল নিজেই দিয়েছেন এই সুখবর।

অভিনেত্রী লিখেছেন, ‘প্রমোশনের প্ল্যানিং চলছে। তোমাদের সবার সঙ্গে আবার দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে মিতিন মাসি। আসছে একটি খুনির সন্ধানে।’ পোস্ট করা ছবিতে কোয়েলের সঙ্গে দেখা গেছে তার স্বামী তথা প্রযোজক নিসপাল সিং ও খ্যাতিমান পরিচালক অরিন্দম।

এই ছবিতে কোয়েল ছাড়া আর কে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে ‘মিতিন মাসি’ ছবিতে যারা ছিলেন, তাদের কেউ নতুন কিস্তিতে থাকছেন কিনা, সেই বিষয়টিও এখনো স্পষ্ট নয়।

প্রসঙ্গত, চলতি বছর দুর্গাপূজার সময় নিজের ছোট মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। এরপর দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’ ছবির প্রচারেও তাকে দেখা গিয়েছিল। শুধু সাধারণ দর্শক নয়, শুভশ্রী থেকে সায়নী ঘোষ ইন্ডাস্ট্রির অনেকেই ‘স্বার্থপর’ ছবির ভূয়সী প্রশংসা করেছেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে