সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ওভারে ৫ ছক্কায় ইতিহাস গড়লেন আকবর

news-image

স্পোর্টস ডেস্ক : রাইজিং স্টার এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে সব আলো কেড়ে নিয়েছেন হাবিবুর রহমান সোহান। তবে একই ম্যাচে ১৩ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আকবর আলি।

এদিন বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে রীতিমতো তাণ্ডব বইয়ে দেন আকবর। কিঞ্চিৎ শাহর করা ওভারের প্রথম বলে ১ রান নেন সোহান। স্ট্রাইক পেয়ে ওভারের বাকি ৫ বলে টানা ছক্কা হাঁকান আকবর। তাতে সবমিলিয়ে সেই ওভার থেকে আসে ৩১ রান। যা বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এক ওভারের সর্বোচ্চ রানের রেকর্ড।

এর আগে দুইবার এক ওভারে ৩০ রান করে নিতে পেরেছে বাংলাদেশ। যার মধ্যে একটা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ঘটেছে।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে চতুর্থ ওভারে ৩০ রান তুলেছিল বাংলাদেশ। যেখানে লিটন দাস ও সৌম্য সরকার মিলে করেছিলেন এই রান। ওশান টমাসের করা ওভারে লিটন ২১ রান ও সৌম্য ৬ রান নেন, ৩ রান আসে অতিরিক্ত থেকে।

আরেকটি ৩০ রানের ওভার এসেছে বিপিএলে। সর্বশেষ আসরে রংপুরের হয়ে এই কীর্তি গড়েন নুরুল হাসান সোহান। ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে ২৬ রানের সমীকরণ মেলান ৩ ছক্কা ও ৩ চারে ৩০ রান তোলে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা