,

সাভারে পার্কিং করা বাসে আগুন

news-image

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় আগুন দেখে বাসে থাকা চালক লাফিয়ে নেমে প্রাণে বাঁচেন।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্নের আরিচামুখী লেনে ওই বাসে অগ্নিকাণ্ড ঘটে।

বাসের চালক সেলিম বলেন, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহার হয়। আজ (শনিবার) শ্রমিকদের নামিয়ে দিয়ে রাতে ঢাকা-আরিচা সড়কের গেন্ডা ইউটার্নে পার্কিং করা হয়। হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে বাসের পেছনের অংশে আগুন ধরে। সে সময় আমি ঘুমিয়ে ছিলাম এবং আগুনের তাপ পেয়ে বাস থেকে লাফিয়ে নেমে যাই।

সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা এলাকায় বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে বাসে আগুন লেগেছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত বাসের পেছনের অংশে অগ্নিকাণ্ড ঘটেছে। কীভাবে বাসে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের