,

আরএমপি কমিশনারকে আদালতে হাজিরের নির্দেশ

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়াকে গণমাধ্যমে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ায় আরএমপি কমিশনারকে তলব করেছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত (রাজপাড়া থানা)-এর বিচারক মামুনুর রশিদ এ আদেশ জারি করেন।

রাজশাহী মহানগর পিপি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম জানান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আগামী বুধবার (১৯ নভেম্বর) সশরীরে আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

এতে বলা হয়, পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর ডাবতালায় একটি বহুতল ভবনে ঢুকে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলেকে হত্যা এবং স্ত্রীকে আহত করার অভিযোগে লিমন মিয়া নামে এক যুবককে হেফাজতে নেয় পুলিশ।

এদিন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় লিমন মিয়া (৩৫) আত্মপক্ষ সমর্থন করে গণমাধ্যমে বক্তব্য দেন। যা বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে। বিষয়টি নজর আসার পর আদালত এই আদেশ জারি করেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের