,

একটি ধর্মভিত্তিক দল নারীদের ঘরে ঢুকিয়ে দিতে চাইছে: সেলিমা রহমান

news-image

অনলাইন ডেস্ক : নারীদের ঘরের মধ্যে বন্দী করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেছেন, ‘একটি ধর্মভিত্তিক দল মেয়েদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করে ঘরে ঢুকিয়ে দিতে চাইছে।’

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শাহবাগে ‘নারীর ওপর সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর বাংলাদেশের নারীরা সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। বিভিন্ন সময়ে নারীরা, শিশুরা ধর্ষণের শিকার হয়েছে, যেসব মানুষ গুম-খুন-নির্যাতনের শিকার হয়েছে, তারা তাদের মর্যাদা ফিরে পাবে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের নারীরা আজ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।’

তিনি বলেন, ‘গত ৩ মাসে ৬৬ জন কন্যা সন্তান ধর্ষণের শিকার হয়েছে। নারীরা বিভিন্ন জায়গায় এখনো নির্যাতিত হচ্ছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, যে নারীরা আজকে পেশাজীবী, চাকরিজীবী হিসেবে আছেন তাদের নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। গ্রামীণ নারীদের নিয়ে ধর্মকে ব্যবহার করে তাদের অধিকার হরণের ষড়যন্ত্র হচ্ছে।

এতে আরও বক্তব্য রাখেন- স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণরায় চৌধুরী, শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে