,

হোটেলে ভক্তের চিঠি পেয়ে আবেগাপ্লুত দীঘি

news-image

বিনোদন ডেস্ক : শিশুশিল্পী হিসেবে অল্প বয়সেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। তবে বড়পর্দায় নায়িকা হিসেবে সেই সাফল্য ধরে রাখতে পারেননি। বিভিন্ন কারণে তিনি সমালোচনা এবং ট্রলের মুখোমুখি হয়েছেন। সম্প্রতি আবারও ঘুরে দাঁড়িয়েছেন দীঘি।

‘জংলি’ ছবিতে অভিনয়ের পর দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। বর্তমানে ‘বরবাদ’র পরিচালকের নতুন ছবিতেও কাজ করছেন। এছাড়া ‘বিদায়’ নামের ছবিতে তিনি জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের সঙ্গে কাজ করছেন। বর্তমানে কাজের সূত্রে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন দীঘি।

সেখানে হোটেলের রুমে দীঘির অনুপস্থিতিতে এক পরিচ্ছন্নতাকর্মী একটি চিঠি লিখে রেখে যান। প্রিয় তারকার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা জানিয়ে লেখা সেই চিঠিটি দেখে দীঘি রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

সম্প্রতি দীঘি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিঠিটি প্রকাশ করেন। চিঠিতে লেখা ছিল, ‘সকালে হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে বলে গিয়েছিলাম আমার রুমটা পরিষ্কার করে রাখতে। অনেক কেনাকাটা করে রুমে ঢুকে দেখি আমার টেবিলে একটা ছোট চিরকুট রাখা। সম্ভবত যিনি রুম ক্লিন করেছিলেন, তিনি বাঙালি। এই ডিজিটাল আর সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এভাবে একটু দেখা করতে চাচ্ছে, ব্যাপারটা খুব মিষ্টি লাগলো।’

দীঘি আরও বলেন, ‘এই নোটের মাধ্যমে আবারও নতুন করে উপলব্ধি করলাম, ভালোবাসা এখনও চিঠিতে বসবাস করে। আর আমার এমন ভক্তদের জন্য এখনও নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তাদের এই ভালোবাসাটা আজীবন চলমান থাকুক।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের