,

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। আজ শুক্রবার (১৪ নভেম্বর) থেকে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে পাঁচ হাজার ২৪৮ টাকা বেশি গুনতে হবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, আজ শুক্রবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১৩ হাজার ৭১৯ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট স্বর্ণ দুই লাখ চার হাজার তিন টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৪৫ হাজার ৫২০ টাকায় বিক্রি হবে।

গতকাল বৃহস্পতিবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ আট হাজার ৪৭১ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪১ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের