,

রোববার ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে ‘নবান্ন উৎসব’

news-image

নিজস্ব প্রতিবেদক : হেমন্তের প্রথম দিনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্নের আমেজ নগরজীবনে ছড়িয়ে দিতে রাজধানীতে আয়োজন করা হয়েছে ‘নবান্ন উৎসব ১৪৪২’।ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদের আয়োজনে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে এই উৎসব জমবে আগামী রোববার (১ অগ্রাহায়ণ/১৬ নভেম্বর)।

বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ নবান্ন উৎসবে থাকছে- গান, কবিতা, নৃত্য, নবান্নকথন ও নবান্নভোজ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। উৎসবে লোকসঙ্গীত ও বাউল গান পরিবেশন করবেন- ডলি মণ্ডল, সাগর বাউল, কোহিনূর আক্তার গোলাপী ও আলেয়া বেগম। অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করবেন ফেরদৌস আরা। আরও থাকছে র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিসের একক নৃত্য।

বরেণ্য ব্যক্তিত্বরা এ সময় নবান্নকথনে অংশ নিবেন।

উৎসব মঞ্চের পাশেই থাকবে নবান্নের ঐতিহ্যবাহী খাবারের রকমারি পসরা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের