,

ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

news-image

অনলাইন ডেস্ক : ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতেই তার এ সফর। ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের এই সম্মেলন ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আগামী ১৯ নভেম্বর দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন খলিলুর রহমান।

সরকারের একটি দায়িত্বশীল সূত্র এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানিয়েছে, তার সফর চূড়ান্ত হয়েছে, যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

দিল্লিতে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক হবে কি না, সে বিষয়ে বাংলাদেশি কূটনৈতিক সূত্র নিশ্চিত করতে পারেনি। তবে ভারতীয় একটি সূত্র জানিয়েছে, আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের পরিবর্তনশীল ও অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই দেশের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের সরাসরি আলোচনায় আগ্রহ রয়েছে। ফলে ২০ নভেম্বরের সম্মেলনের বিরতিতে সংক্ষিপ্ত বৈঠক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে