,

৫৮৭ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। লিড পেয়েছে ৩০১ রানের।

টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির পর আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি ১১৪ বলে ১৪টি চারে নিজের ইনিংস সাজান।

আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ওভারেই ব্যারি ম্যাকার্থির বলে আউট হন মাহমুদুল হাসান জয়। উইকেটরক্ষক টাকারকে ক্যাচ দেওয়া এই ওপেনার ২৮৬ বলে ১৪টি চার ও ৪টি ছক্কা হাঁকান। এক ওভার পরেই একই বোলারের বলে মাঠ ছাড়েন গতকালের আরেক সেট ব্যাটার মুমিনুল হক। এই বাঁহাতি অভিজ্ঞ ব্যাটার ১৩২ বলে ৫টি চার ও টি ছক্কায় ৮২ রান করেছেন। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ২৭২ বলে ১৭৩ রান করেছেন।

এরপর অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ব্যক্তিগত ২৩ রানে ম্যাথিউ হামফ্রেসের বলে আউট হয়েছেন।

পঞ্চম উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ১০৭ বলে ৯৮ রান তোলেন। যেখানে হামফ্রেসেরে বলে ৬০ রান করে আউট হন লিটন দাস। তিনি ৬৬টি বলে ৮টি চার ও একটি ছক্কায় তার ইনিংস গড়েন। হামফ্রেসের চতুর্থ শিকার হয়ে ১৭ রানে ফেরেন মেহেদী হাসান মিরাজ।

৫ উইকেট পাওয়া হামফ্রেস নিজের শেষ শিকারে পরিণত করেন হাসান মুরাদকে। মুরাদ ১৬ রান করেন। ১৩ রানে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ।

এর আগে আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করা বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে