,

মিরপুরে বাসে আগুন

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে সনি সিনেমার সামনে ‘শতাব্দী পরিবহন’-এর একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ১টার দিকে ঢাকার ভেতরে চলাচল করা বাসটিতে আগুন দেওয়া হয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বাসটির সামনের দিকের কয়েকটি আসন পুড়লেও কেউ হতাহত হয়নি।

বুধবার ভোরে গাজীপুরে আলাদা স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সাভারের আশুলিয়ায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে। রাজধানীর কাকরাইলে রমনা থানার সামনে পুলিশের একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়েছে। আর রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাস পুড়িয়ে দেওয়া হয়েছে।

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। তার আগে বিভিন্ন জায়গায় নাশকতা ঘটছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে