,

নাহিদকে শাস্তি দিল আইসিসি

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। হাতে ৯ উইকেট রেখেই প্রথম ইনিংসে ৫২ রানের লিড পেয়েছে টাইগাররা। আজ আজ শুনতে হলো ছোট দুঃসংবাদও। বাংলাদেশের পেসার নাহিদ রানাকে শাস্তি দিয়েছে আইসিসি।

টেস্টের প্রথম দিনের একটি আচরণের কারণে শাস্তি পেয়েছেন নাহিদ। ওই দিন বল ধরার পর ফলো থ্রুর সময় আইরিশ ব্যাটার কেড কারমাইকেলের দিকে বল ছুড়ে মারেন তিনি। যে কারণে শাস্তি হিসেবে তার ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে নামের পাশে যুক্ত হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।

আজ বুধবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘নাহিদ আইসিসি আচরণবিধির লেভেল-১ লঙ্ঘন করেছেন। নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড় প্রতিপক্ষ কারও দিকে বা কাছাকাছি বল ছুড়ে মারতে পারবেন না অথবা তার দিকে কোনো ক্রিকেটসামগ্রী বিপজ্জনকভাবে ফেলতে পারবেন না।’

বল ছুড়ে মারার ঘটনায় মঙ্গলবারই মাঠের দুই আম্পায়ার স্যাম নোগাইস্কি ও এহসান রাজা, টিভি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নাহিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। সেই অভিযোগ আমলে নিয়ে পাইক্রফট নাহিদের ম্যাচ ফি ২৫ শতাংশ জরিমানা করেন এবং তার শৃঙ্খলার রেকর্ডে ১ ডিমেরিট পয়েন্ট যোগ করেন। ২৪ মাস সময়কালের মধ্যে এটি নাহিদের এ ধরনের প্রথম অপরাধ।

আইসিসি জানিয়েছে, নাহিদ রানা নিজের দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে