রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেঞ্চুরির অপেক্ষায় জয়, চা-বিরতিতে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাদমান ইসলাম সেঞ্চুরি মিস করেছেন, তবে মাহমুদুল হাসান জয় অনেকটাই কাছাকাছি চলে এসেছেন। সিলেট টেস্টে দ্বিতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ তুলেছে ১ উইকেটে ১৯৮ রান। জয় ৯৪ রানে অপরাজিত আছেন।

মাহমুদুল হাসান জয়ের সঙ্গে দেশের টেস্ট ইতিহাসে চতুর্থ সেরা ওপেনিং জুটি গড়ে সাজঘরে ফিরেন সাদমান ইসলাম। আইরিশ বাঁহাতি স্পিনার হামপ্রিসের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ওপেনার। ১৬৮ রানে ভাঙে ওপেনিং জুটি। সাদমান ১০৪ বলে ৯ চার আর ১ ছক্কায় করেন ৮০ রান।

সিলেট টেস্টে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ডকে সকাল সকালই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। এদিন আর মাত্র ১৪ বল খেলতে পেরেছে সফরকারীরা। ৯২.২ ওভারে আর ১৬ রান যোগ করে অলআউট হয়েছে ২৮৬ রানে।

বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম সেশনে আইরিশদের বাকি দুই উইকেট তুলে নেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

৬০ বলে ৩০ রান করে উইকেটে থিতু হওয়া জর্ডান নেইল তাইজুলের বলে পড়েন লেগ বিফোর উইকেটের ফাঁদে। দ্বিতীয় দিন দলের বোর্ডে ৮ রান যোগ হতেই নবম উইকেটের পতন হয় সফরকারীদের। নেইলের সঙ্গে ৪৮ রানের জুটি গড়া ব্যারি ম্যাকার্থি ৩১ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হলে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

এর আগে, প্রথম দিন ছোট ছোট জুটি গড়ে দলের সংগ্রহ বাড়াতে থাকে সফরকারীদের ব্যাটাররা। দলের বোর্ডে কোনো রান যোগ না হতেই আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে ফেরান হাসান মাহমুদ। ৯৬ রানের জুটিতে হাল ধরেন পল স্টার্লিং ও চাদ কারমাইকেল। সেই জুটি অতিমাত্রায় চেপে বসার আগেই ৬০ রান করা স্টার্লিংকে সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে ফেরান নাহিদ রানা। নতুন ব্যাটার হ্যারি টেক্টর ১ রান করেই এলবিডব্লিউ হন মেহেদী হাসান মিরাজের বলে। ৯৬ ও ৯৭ রান পরবর্তী দুই উইকেট হারায় সফরকারীরা।

স্টার্লিং ফিরলেও বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ানোর শঙ্কা তৈরি করেন চাদ কারমাইকেল। ৫৯ রানে থাকা অবস্থায় তাকেও ফেরান মিরাজ। ফলে ১৫০ রানে পতন হয় চতুর্থ উইকেটের।

চা-বিরতির পর দুইশো রান স্পর্শ করে বালবার্নির দল। তবে পরবর্তী ২২ রানে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। অভিষিক্ত হাসান মুরাদ কার্টিস ক্যাম্ফারকে (৪৪) ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট লাভ করেন। ২০৩ রানে ক্যাম্ফারকে ফেরানোর পর ২১৮ রানে লোরকান টাকার ৪১ রানে স্টাম্পিং হন তারই বলে ২২২ রানে।

ষষ্ঠ উইকেট হারানো সফরকারীরা ২২২ রানে হারায় মিরাজের বলে ম্যাকব্রাইনের উইকেট। সেটি ছিল প্রথম দিনের শেষ উইকেট। ২৭০ রানে দিন শেষ করার পর ২৮৬ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড দ্বিতীয় দিন মাত্র ১৪ বল খেলেই।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। জোড়া উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও হাসান মুরাদ। একটি উইকেট পেয়েছেন নাহিদ রানা।

 

এ জাতীয় আরও খবর

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার