,

অফশোর ব্যাংকিং কার্যক্রমের পরিসর সম্প্রসারণ করল বাংলাদেশ ব্যাংক

news-image

নিজস্ব প্রতিবেদক : ট্রেড ফাইন্যান্স‌ কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) পরিচালনা-সংক্রান্ত নির্দেশনার গুরুত্বপূর্ণ কিছু সংশোধন করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে ট্রেড ফাইন্যান্স অর্থায়নে আরও বেশি নমনীয়তা আনা হয়েছে।

এতদিন ওবিইউগুলো কেবল তাদের নিজস্ব ব্যাংকের এডি শাখার মাধ্যমে বিশেষায়িত ও অ-বিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোকে ট্রেড ফাইন্যান্স দিতে পারত। এর মধ্যে আছে বাইয়ার্স ক্রেডিট, অ্যাকসেপ্টেড বিল ফাইন্যান্সিংসহ অন্যান্য অনুরূপ পদ্ধতি। তবে আলোচ্য সংশোধনের ফলে এই সীমা উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, ওবিইউ এখন তাদের নিজস্ব ব্যাংকের এডি ছাড়াও অন্যান্য ব্যাংকের এডির মাধ্যমে ট্রেড লোন দিতে পারবে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে