সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার প্লট দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

news-image

আদালত প্রতিবেদক
‎ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ আসামির রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতিরমামলায় সাক্ষ্যগ্রহণ শেষ আগামী ১৭ নভেম্বর আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ঠিক করেছেন আদালত। সোমবার (১০ নভেম্বর) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আত্মপক্ষ সমর্থনের শুনানির এ তারিখ ঠিক করেন।

‎একই আদালতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পৃথক দুই মামলায় তদন্তকারী কর্মকর্তার জেরা অব্যাহত রয়েছে।

‎সোমবার শেখ হাসিনাসহ ১২ জনের মামলার আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়াকে জেরা শেষ করেন অ্যাডভোকেট শাহীনুর রহমান। জয় এবং পুতুলের মামলায় দুদকের উপপরিচালক সালাউদ্দিন এবং এস এম রাশেদুল হাসানকে জেরা অব্যাহত রয়েছে।

‎গত ৩১ জুলাই এই তিন মামলাসহ ৬ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এসব মামলার শেখ পরিবারের অন্য আসামিরা হলেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ সংসদ সদস্য (এমপি) টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক।

‎শেখ পরিবার ছাড়া অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

‎প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়। সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

‎মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

৩০০ আসনে গণঅধিকার পরিষদ নির্বাচন করবে : নুরুল ইসলাম নুরু

আইজিপিকে অপসারণে আন্দোলনের হুশিয়ারি

নবায়নযোগ্য বিদ্যুতে জোর মহাপরিকল্পনা সংশোধন তাগিদ

পারস্পরিক স্বার্থেই ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে যাবে

খালেদা জিয়ার অবস্থা নিয়ে আশাবাদী মেডিক্যাল বোর্ড

২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

মেসি ম্যাজিকে প্রথমবার এমএলএস কাপের চ্যাম্পিয়ন মায়ামি

ভারতে নাইটক্লাবে আগুন, ২৫ জনের মৃত্যু

শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক প্রটোকল মেনেই উত্তোলন হচ্ছে ১১৪ জনের লাশ: সিআইডি প্রধান

তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ স্ত্রীকে হত্যা

একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল