,

রাজবাড়ীতে ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ছাত্তার মৃধা নামের এক কৃষককে গলা কেটে হত্যার দায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং ৩ জনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার সাহা এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, ফিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ, ঠাণ্ডু ও মিরাজ মৃধা। রায়ের সময় ঠাণ্ডু ও মিরাজ মৃধা পলাতক ছিলেন। বেকসুর খালাস পেয়েছেন শেফালী খাতুন, ছনেতা খাতুন ও হালিমা খাতুন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ জুন সকাল ৭টায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাগির মালঞ্চি গ্রামের আব্দুস ছাত্তার মৃধাসহ পরিবারের সদস্যদের ওপর হামলা করে। এ ঘটনায় আব্দুস ছাত্তার মৃধাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী রাশিদা পারভীন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরমোঃ আব্দুর রাজ্জাক বলেন, মামলার স্বাক্ষ্য-প্রমাণ শেষে রায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও তিনজনকে খালাস প্রদান করেছে। রায়ের সময় দুজন আসামি পলাতক রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের