সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূত্রাপুরে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে, ছিলেন শীর্ষ সন্ত্রাসী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে। তার নাম তারিক সাইফ মামুন (৫৫), বাড়ি লক্ষ্মীপুর সদরে। তিনি ঢাকার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মামুনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে সেখানেই পড়ে থাকেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করে।

মামুনের বোন দিনা আমাদের সময়কে জানিয়েছেন, তার ভাইকে শীর্ষ সন্ত্রাসী ইমনই মেরে ফেলেছে। তিনি ভাই হত্যার বিচার দাবি করেন।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াসিন বলেন, ‘গুলির শব্দ শুনতে পেয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে এসে দেখি অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, দুজন ব্যক্তি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের প্রবেশমুখে এসে ওই ব্যক্তিকে পেছন থেকে গুলি করে। বেশ কয়েকটি গুলি করার পর ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তারা মোটরসাইকেলযোগে পালিয়ে যান।

গুলিবিদ্ধ মামুনকে ঢামেকে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

নিহত মামুন লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী সমসেরা বাদ গ্রামের এস এম ইকবাল এর ছেলে। বর্তমানে বাড্ডার আফতাব নগরের ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

নিহতের স্ত্রী বিলকিস আক্তার রীপা বলেন, ‘সোমবার সকালে কোর্টে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। পরে সংবাদ পাই তাকে গুলি করা হয়েছে। তবে কি কারণে, কেন গুলি করা হয়েছে তা জানতে পারিনি।’

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা