,

এ বছর ৭ লাখ টন ধান-চাল কিনবে সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : এ বছর আমন মৌসুমে সরকার ধান ও চাল কেনার সিদ্ধান্ত জানিয়েছে। প্রতি কেজি সেদ্ধ চাল কেনা হবে ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা। চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ উৎস থেকে মোট ৭ লাখ টন ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে ৬ লাখ টন সেদ্ধ চাল, ৫০ হাজার টন আতপ চাল এবং ৫০ হাজার টন ধান।

আগামী ২০ নভেম্বর থেকে এই সংগ্রহ শুরু হয়ে চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।

রবিবার (৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

খাদ্য উপদেষ্টা জানান, ‘এ বছর আমন মৌসুমে সরকার প্রতি কেজি সেদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে কিনবে। গত বছরের তুলনায় এ বছর ধান ও চালের সংগ্রহমূল্য বাড়ানো হয়েছে। কারণ গত বছর প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকা, আতপ চাল ৪৬ টাকা এবং ধান ৩৩ টাকা দরে কেনা হয়েছিল।

আলী ইমাম মজুমদার বলেন, আমন ধানের উৎপাদন খরচ কম। এই সময় বৃষ্টি থাকে, সেচের খরচ কম হয়। এরপরও অন্যান্য বিবেচনায় দাম বাড়ানো হয়েছে। আমরা আশা করছি সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘মূল্যস্ফীতি কিছুটা কমেছে। অভ্যন্তরীণ সংগ্রহ করা হচ্ছে, পাশাপাশি সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। আমরা চেষ্টা করছি পুরো খাদ্য প্যাকেজ নিয়ন্ত্রণে আনার। বেসরকারি খাত গম, চাল আমদানি করছে, যেটা বাজারের সরবরাহ পরিস্থিতিকে স্বাভাবিক রাখছে।

সার্বিকভাবে খাদ্য পরিস্থিতি সন্তোষজনক। আমরা যাওয়ার আগে আরও ভালো পরিস্থিতি রেখে যাবো আশা করি।’ বিভিন্ন কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া টিসিবি এবং ওএমএসের মাধ্যমে ২ কোটি ৪৫ লাখ পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড