,

দুই তারকা স্পিনারকে দলে ভেড়াল চট্টগ্রাম

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের আসন্ন আসরের জন্য দল সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করাও শুরু করেছে দলগুলো। যার মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স একাধিক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হলো চট্টগ্রাম রয়েলসও।

দেশি ক্রিকেটার হিসেবে শেখ মেহেদী হাসান এবং তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছে তারা। ঢাকা পোস্টকে দলটির একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ক্রিকেটার ছাড়াও একজন দেশি ব্যাটিং কোচ চূড়ান্ত করেছে চট্টগ্রাম। এ ছাড়া প্রধান কোচ হিসেবে একজন বিদেশিকে চুক্তিবদ্ধ করতে চায় দলটি।

এদিকে রংপুর কোচিং স্টাফ চূড়ান্ত করে ফেলেছে। যেখানে প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।

এ ছাড়া রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচও এখনো চূড়ান্ত করেনি দলটি। অন্যদিকে সিলেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের